বগুড়ার শেরপুর উপজেলায় অভিযান চালিয়ে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ৭০০ মিলিলিটার মাদকদ্রব্যসহ দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদের মাদকদ্রব্য আইনের মামলায় জেল হাজতে প্রেরণ করে।
গতকাল বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার শেরপুর পৌরসভার জগন্নাথপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন শেরপুর পৌরসভার জগন্নাথপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের দুই ছেলে সাফি হোসেন (৩২) ও আল আমিন হোসেন (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানা পুলিশের একটি দল গত বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জগন্নাথপাড়া গ্রামে অভিযুক্ত মো. সাফি হোসেনের ঘরে অভিযান চালায়। এ সময় ঘর তল্লাশি করে ২০ পিচ নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট ও ৭০০ মিলি মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই ওই দুই ভাইকে আটক করা হয়।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইন, পিপিএম জানান, মাদক উদ্ধারের ঘটনায় ধৃত আসামীদের বিরুদ্ধে শেরপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা (নম্বর-০৬, তারিখ-০৫/১১/২০২৬) রুজু করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর