• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৮ সেকেন্ড পূর্বে
মোঃ আসাদুজ্জামান
বরগুনা প্রতিনিধি
প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৬, ০৪:২৮ দুপুর

বরগুনা জেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি অনুমোদন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা অনুযায়ী বরগুনা জেলা ক্রীড়া সংস্থার নতুন এই কমিটি গঠনের ফলে বরগুনার পুরো ক্রীড়াঙ্গনে স্বস্তি ও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। বৃহস্পতিবার দুপুরে বরগুনা অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাসের হাত থেকে বরগুনা জেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটির সদস্য সচিব হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন অ্যাডভোকেট নুরুল আমিন।

​জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনায় এবং জাতীয় ক্রীড়া পরিষদ আইনের ক্ষমতাবলে গত ১৩-১০-২০২৬ তারিখে নির্বাহী পরিচালক মো: দৌলতুজ্জামান খান, এনডিসি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।

​অনুমোদিত কমিটিতে জেলা প্রশাসক, বরগুনা-কে সভাপতি এবং অ্যাডভোকেট মোহাম্মদ নূরুল আমিন-কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন— ​বরগুনা পুলিশ সুপার (সদস্য), ​ বরগুনা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, (সদস্য), বরগুনা জেলা সমাজ সেবা অফিসের উপপরিচালক, (সদস্য), ​বরগুনা জেলা ক্রীড়া অফিসার(সদস্য), মো: সাইফুল ইসলাম সবুজ (সদস্য)।

​অনুমোদিত নির্দেশিকায় জানানো হয়েছে যে, এই অ্যাডহক কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে গঠনতন্ত্রে বর্ণিত পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবে এবং পরবর্তীতে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করবে। নতুন এই নেতৃত্ব পাওয়ার পর থেকেই বরগুনার ক্রীড়াপ্রেমী ও সংশ্লিষ্ট মহলে ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। 

নতুন সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল আমিন বলেন: বরগুনার স্তব্ধ হয়ে পড়া ক্রীড়াঙ্গনে পুনরায় গতিশীলতা ও প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনাই হবে আমাদের মূল লক্ষ্য। তরুণেরা যাতে মাঠমুখী হতে পারে এবং খেলাধুলার মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারে, সে লক্ষ্যে আমরা অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরু করব। জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা ও সম্মানিত সদস্যদের সহযোগিতায় আমরা খুব দ্রুতই বিভিন্ন খেলাধুলার আয়োজন এবং মাঠগুলোর উন্নয়নে পদক্ষেপ নেব।" তিনি আরও বলেন,একটি মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে ক্রীড়াঙ্গনের কোনো বিকল্প নেই, তাই আমরা বরগুনার সর্বস্তরের ক্রীড়াপ্রেমী নাগরিক ও সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করছি।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]