• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১ সেকেন্ড পূর্বে
মো. আব্দুল্লাহ হক
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৬, ০৬:৩০ বিকাল

চুয়াডাঙ্গায় বালিকা বিদ্যালয়ের দেয়ালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, ছাত্রীদের জড়িত থাকার অভিযোগ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির প্রাচীরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান লেখাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী এসব স্লোগান লিখেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে সদর থানা পুলিশ। পাশাপাশি জেলা প্রশাসকের নির্দেশে দেয়ালে লেখা স্লোগানগুলো মুছে ফেলেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলের দিকে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে বিষয়টি। এর আগে বুধবার দিনের কোনো এক সময়ে এসব স্লোগান লেখা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের সামনের গলির কয়েকটি বসতবাড়ির প্রাচীরে কালো রঙের স্প্রে দিয়ে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’, ‘উই আর মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’—এমন বিভিন্ন স্লোগান লেখা রয়েছে। এসব স্লোগান আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করে ব্যবহৃত রাজনৈতিক স্লোগান হিসেবে পরিচিত। ঘটনাটি জানাজানি হওয়ার পর বিদ্যালয় কর্তৃপক্ষ দেয়াল থেকে লেখাগুলো মুছে ফেলার উদ্যোগ নেয়।

পুলিশ জানায়, বুধবার দিনের কোনো এক সময়ে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির কয়েকজন ছাত্রী এসব স্লোগান লিখেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের ভিত্তিতে সংশ্লিষ্ট ছাত্রীদের অভিভাবকদের ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘গতকাল দিনের বেলায় স্কুলের ছাত্রীরা এই দেয়ালে স্লোগান লিখেছে। এতে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। ছাত্রীরা এই ধরনের কাজ করবে, এটি মোটেও আশা করা যায় না।’

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম মুঠোফোনে বলেন, ‘ছাত্রীরা এই স্লোগান লিখেছে। পরে জেলা প্রশাসকের নির্দেশে স্কুল কর্তৃপক্ষ ওই দেয়ালের স্লোগান লেখা মুছে ফেলা হয়েছে। কোন ছাত্রীরা এসব লিখেছে, তাদের অভিভাবকদের ডেকে সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

চুয়াডাঙ্গা সদর থানার তদন্ত কর্মকর্তা হিমেল রানা বলেন, ‘ঘটনাটি জানার পর পুলিশ তদন্ত শুরু করেছে। কাদের নির্দেশে ছাত্রীরা দেয়ালে এই স্লোগান লিখেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ দেখে আমরা বিষয়টি নিশ্চিত হয়েছি। পরবর্তী তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]