• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৬ সেকেন্ড পূর্বে
কামরুজ্জামান রনি
স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৬, ০৫:০৬ বিকাল

চট্টগ্রাম নগরীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে পুলিশের ওপর হামলা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

চট্টগ্রাম নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে। এসময় ইটপাটকেল নিক্ষেপ এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুরের ঘটনায় সিএমপি'র বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অন্তত ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।

বন্দর থাকা পুলিশ এই ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৬ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।

গতকাল শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে নগরীর বন্দর থানাধীন পোর্ট কানেকটিং রোডের তালতলা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিকেলের দিকে জড়োর হয়ে আকষ্মিক সেখানে মিছিল বের করেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মিছিলে বাধা দেয়। এ সময় মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন ও পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়।

এসময় সেখানে থাকা থানার ওসিসহ ছয় পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে ১৬ জনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও সন্ত্রাসবিরোধী আইনে বন্দর থানায় একটি মামলা করা হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি পুলিশের একটি গাড়ির কাচ ভাঙচুর করা হয়েছে। তবে হামলার পরও পুলিশ মিছিলটিতে অংশগ্রহণকারীদের ধরতে ধাওয়া করে। পরে ঘটনাস্থল থেকে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মিছিলে অংশ নেওয়া অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]