• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
মোঃ মনিরুজ্জামান
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৬, ০৬:৩৫ বিকাল

কুড়িগ্রামে ছুরিকাঘাতে পৌর কর্মচারী নিহত, স্ত্রী আহত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুড়িগ্রাম পৌরসভার এক কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাঁর স্ত্রীও গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে জেলা শহরের কলেজ মোড় এলাকায় পৌর টাউন হলের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।

নিহত ব্যক্তির নাম মনছুর আলী। তিনি পৌর শহরের বাস টার্মিনালসংলগ্ন ছয় আনিপাড়া এলাকার বাসিন্দা। আহত তাঁর স্ত্রীর নাম মল্লিকা বেগম (৫৫)। তাঁকে গুরুতর অবস্থায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পৌর টাউন হলের ফটকের সামনে মনছুর আলীর সঙ্গে এক যুবকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই যুবক হাতে থাকা ছুরি দিয়ে মনছুর আলীকে এলোপাতাড়ি আঘাত করেন। এ সময় স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে তাঁর স্ত্রী মল্লিকা বেগমকেও ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক মনছুর আলীকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, অভিযুক্ত যুবকের নাম শাহনেওয়াজ সানি। তাঁর বাড়ি পৌর শহরের সরদারপাড়া এলাকায়। ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]