• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৪ সেকেন্ড পূর্বে
মো. আবদুর রউফ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৬, ১০:৩৬ রাত

রাঙামাটির সাজেকে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, গুলি, মোটরসাইকেল এবং চাঁদা আদায়ের রশিদ বইসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সাজেক ইউনিয়নের রানাসাবা পাড়ায় এ অভিযান পরিচালনা করেন সেনা সদস্যরা।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য চট্টগ্রামের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রানাসাবা পাড়া এলাকায় অভিযান চালানো হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে এ সময় ইউপিডিএফ (মূল) দলের চিফ কালেক্টর হিসেবে পরিচিত রূপেশ চাকমা ওরফে ইয়াং বাবু ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরবর্তীতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সরঞ্জাম উদ্ধার করা হয়।

অভিযানকালে উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে একটি দেশীয় পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি দেশীয় চাকু, চাঁদা আদায়ের সাতটি বই, একটি মোটরসাইকেল, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ টাকাসহ বিভিন্ন সরঞ্জাম।

সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, পলাতক রূপেশ চাকমা ওরফে ইয়াং বাবু দীর্ঘদিন ধরে ইউপিডিএফ-এর কালেক্টর হিসেবে শুকনাছড়া ও রানাসাবা এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

বাঘাইহাট জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী তৎপর রয়েছে। দুর্গম পাহাড়ি অঞ্চলে সাধারণ মানুষের জীবনযাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]