• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২ মিনিট পূর্বে
নিজস্ব প্রতিবেদক
বিডি২৪লাইভ ডট কম
প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৬, ০২:২২ দুপুর

রামুর গর্জনিয়া থেকে আলীকদমে, আটক ৭ রোহিঙ্গা শরণার্থী

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

আনোয়ার হোছাইন, (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধি:

বান্দরবানের আলীকদমে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা সাতজন রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর ২ নম্বর জিপি গেটসংলগ্ন সড়কে সন্দেহজনক চলাফেরার কারণে ওই সাতজনকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে সবাই রোহিঙ্গা শরণার্থী বলে পরিচয় পাওয়া যায়।

আটক ব্যক্তিরা প্রায় দুই মাস আগে কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে দালালচক্রের মাধ্যমে পালিয়ে আসেন। এরপর তারা কাজের সন্ধানে কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া এলাকার ম্রোং পাড়ায় অবস্থান করছিলেন বলে জানা গেছে।

আটক সাতজনের মধ্যে ১৪ নম্বর হাকিমপাড়া ক্যাম্পের তিনজন, ১৭ নম্বর বালুখালী ক্যাম্পের দুজন, ১৮ নম্বর বালুখালী ক্যাম্পের একজন এবং ৯ নম্বর বালুখালী ক্যাম্পের একজন রয়েছেন।

বিজিবি সূত্র আরও জানায়, আটক রোহিঙ্গাদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গত ৮ নভেম্বর রাত আনুমানিক ২টার দিকে আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবদুল্লাহ আল মেহেদী জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ অনুপ্রবেশ ও অনিয়মিত চলাচল প্রতিরোধে বিজিবির টহল ও নজরদারি অব্যাহত রয়েছে। আটক রোহিঙ্গাদের বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]