• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
মো. রিয়াদ হোসাইন
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৬, ০৩:৪৩ দুপুর

অন্যের ওপর নির্ভরতা কমিয়ে দেয় সমবায় আন্দোলন: রিজভী

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

“অন্যের ওপর নির্ভরতা কমিয়ে দেয় সমবায় আন্দোলন। যুগে যুগে জাতির কল্যাণে এই সমবায় কাজে লেগেছে,” বলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রোববার (৮ নভেম্বর) সকালে গাজীপুরের কালীগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ আয়োজনে উপজেলার নাগরীর কাল্ব রিসোর্ট এন্ড কনভেনশন হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমবায় আন্দোলনের ইতিহাস তুলে ধরে প্রধান অতিথি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আরও বলেন, “সেই ১৮৪৪ সালে ইংল্যান্ডে এর যাত্রা শুরু হয়েছে; কিন্তু এই যাত্রাটা অব্যাহত হয়ে আজও টিকে আছে। আজও এই পদ্ধতিটা অবলম্বন করে বহু মানুষ স্বাবলম্বী হয়েছে, আপনাদের মানে একটা সামাজিক অগ্রগতির সৃষ্টি হয়েছে।” দেশের আর্থসামাজিক উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায়ভিত্তিক উদ্যোগ বাড়ানোর ওপর তিনি বিশেষ জোর দেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.টি.এম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.কে.এম. ফজলুল হক মিলন এবং গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া ।

জাতীয় মহিলা সংস্থার কালীগঞ্জ উপজেলা শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগমের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আতাউর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফী হাবিবুল্লাহসহ বিভিন্ন সমবায় সমিতির বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা দেশের সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে সমবায় সমিতিগুলোকে আরও গতিশীল ও কার্যকর করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ.কে.এম. ফজলুল হক মিলন বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনযাত্রার মান পরিবর্তন করা সম্ভব। জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া তার বক্তব্যে সমবায় খাতের স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তা-কর্মচারী ও সদস্যবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং কালীগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

আলোচনা সভা শেষে সমবায় কার্যক্রমে বিশেষ অবদান রাখায় বিভিন্ন সমবায় সমিতি ও সফল সমবায়ীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]