টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলার ১২ ইউনিয়ন থেকে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে নাগরপুর সরকারি কলেজ মাঠে সমাবেত হন।
পরে টাঙ্গাইল-৬, আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলুর নেতৃত্বে বিশাল একটি মিছিল বের হয়। মিছিলটি উপজেলা শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নাগরপুর মহিলা কলেজ মিলনায়তনে উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলু। নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানার সভাপতিত্বে ও উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবার সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, নাগরপুর মহিলা কলেজের পরিচালনা কমিটির সভাপতি মনোয়ারা বেগম মুকুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি প্রমুখ।
এসময় উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তরা বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৯৭৫ সালের ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল দিন। এই দিনটি বাংলাদেশের ইতিহাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পরিচিত। দিবসটি বাংলাদেশের সামরিক ও রাজনৈতিক অঙ্গনে সংঘটিত একাধিক ঘটনার সঙ্গে গভীরভাবে জড়িত। বিশেষ করে তৎকালীন সেনাবাহিনীর উপপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানের মুক্তির ঘটনা এই দিনের ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর