• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৬ সেকেন্ড পূর্বে
এম. সুরুজ্জামান
শেরপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৬, ০৮:২৮ রাত

শ্রীবরদীতে ভারতীয় কসমেটিকসসহ সিএনজি জব্দ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

শেরপুরের শ্রীবরদীতে ভারতীয় কসমেটিকস একটি সিএনজি জব্দ করেছে থানা পুলিশ। রোববার (০৮ নভেম্বর) সকালে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের সওদাগর বাড়ি চৌরাস্তা থেকে সিএনজিভর্তি ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার (০৮ নভেম্বর) সকালে কাকিলাকুড়া সওদাগর বাড়ি চৌরাস্তায় একটি যাত্রীবাহী সিএনজি দিয়ে ভারতীয় কসমেটিকস বহন করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী আটক করে। এসময় সিএনজি চালক কৌশলে পালিয়ে যায়।

পরে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সিএনজিসহ মালামাল থানায় নিয়ে যায়। আটককৃত মালামালের মধ্যে ১৪৪০ টি জনসন বেবি সোপ ও ৭৭৫ টি সেসা হেয়ার অয়েল রয়েছে। জব্দকৃত মালামালের সিজার মূল্য ৩ লক্ষ ৩৬ হাজার ৯ শত ৬০ টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ নুরুল আলম বলেন, এনিয়ে থানায় একটি মামলা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]