• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৬, ০২:২৪ দুপুর

৫ লাখ টাকা পর্যন্ত চেক ডিজঅনারের মামলা ম্যাজিস্ট্রেট আদালতে

ফাইল ফটো

চেক ডিজঅনারের মামলায় টাকার পরিমাণ ৫ লাখ টাকা পর্যন্ত হলে তার বিচার করতে পারবেন ম্যাজিস্ট্রেট আদালত। আর ৫ লাখ টাকার বেশি অঙ্কের মামলার বিচার হবে যুগ্ম জেলা জজ আদালতে। এ বিষয়ে রায় দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (৯ নভেম্বর) আইনজীবী মাহমুদুল আরেফিন স্বপন বিষয়টি নিশ্চিত করেন। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আইনজীবী মাহমুদুল আরেফিন স্বপন বলেন, গত ১০ এপ্রিল সরকার সংশোধনী এনে জানায়, ৫ লাখ টাকার বেশি অঙ্কের চেক ডিজঅনারের মামলার বিচার করবেন যুগ্ম জেলা জজ আদালত। আর ৫ লাখ টাকা পর্যন্ত অঙ্কের মামলার বিচার করবেন ম্যাজিস্ট্রেট আদালত। তবে আদালতে সংশোধনীটি কার্যকর হচ্ছিল না।

তিনি জানান, জয়পুরহাটের একটি মামলার সূত্র ধরে গত ২৮ অক্টোবর হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে আবেদন করেন তিনি। মামলাটি ছিল ১ লাখ ৮৬ হাজার টাকার চেক ডিজঅনারের। এটি যুগ্ম জেলা জজ আদালতে বিচারাধীন ছিল। এ অবস্থায় আইনটির প্রয়োগ চ্যালেঞ্জ করে ফৌজদারি কার্যবিধির ৫৬১(এ) ধারায় একটি মামলা করেন তিনি।

মাহমুদুল আরেফিন স্বপন বলেন, ওই মামলার রায়ের তারিখ নির্ধারিত ছিল ২৯ অক্টোবর। সেদিন আদালত সংক্ষিপ্ত একটি রুল জারি করেন। পরে গতকাল শুনানি শেষে রুলটি যথাযথ ঘোষণা করেন আদালত।

তিনি আরও বলেন, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ১০ এপ্রিলের সংশোধনী অনুযায়ী, ৫ লাখ টাকা পর্যন্ত চেক ডিজঅনারের মামলার বিচার করবে ম্যাজিস্ট্রেট আদালত। আর ৫ লাখ টাকার বেশি অঙ্কের মামলার বিচার করবে যুগ্ম জেলা জজ আদালত।

আইনজীবীর ভাষ্য অনুযায়ী, বর্তমানে যুগ্ম জেলা জজ আদালতে বিচারাধীন ৫ লাখ টাকা বা এর কম অঙ্কের চেক ডিজঅনারের মামলাগুলোর বিচার করার এখতিয়ার সংশোধনীর ফলে ওই আদালত হারিয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]