• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১০ সেকেন্ড পূর্বে
হাবিবুর রহমান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৬, ১০:৫০ রাত

কুমিল্লায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে ৮ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুমিল্লায় স্কুল ছাত্রদের নিয়ে নতুন কুড়ি ফুটবল টুর্নামেন্ট খেলা চলাকালীন সময় মাঠেই লুটিয়ে পড়ে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের জিসান নামের অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত জিসান জেলার হোমনা উপজেলার জয়পুর ইউনিয়নের জয়পুর গ্রামের জালাল হোসেনের সন্তান। সে আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সোমবার (৯ নভেম্বর) আদর্শ স্কুল মাঠে ইউনিয়ন ভিত্তিক ছাত্রদের নিয়ে নতুন কুড়ি ফুটবল টুর্নামেন্ট খেলার আয়োজন চলছিল। খেলা চলাকালীন সময় জিসান হঠাৎ মাঠে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর তাকে দ্রুত হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ*ত ঘোষণা করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লুৎফুর রহমান জানান, “স্কুলের খেলা চলাকালীন জিসান নামে অষ্টম শ্রেণির ছাত্র হঠাৎ পড়ে যায়। তাৎক্ষণিক আমরা তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।” তিনি আরও বলেন, “জিসান স্কুলের মধ্যে ভালো খেলোয়াড় ছিল। জেলা ভিত্তিক অনেক ফুটবল খেলায় সে অংশগ্রহণ করেছে। তার এমন মৃত্যুতে আমরা সবাই মর্মাহত।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]