• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২১ সেকেন্ড পূর্বে
সোহাগ মাতুব্বর
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৬, ১০:১৪ দুপুর

ফরিদপুরের ভাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল, আটক ৩

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ফরিদপুরের ভাঙ্গায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মশাল মিছিল করার সময় স্থানীয়দের ধাওয়ায় তিন কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।

সোমবার রাতে উপজেলার পৌরসদরের নুরপুর গ্রামে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে মশাল মিছিলে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’—এমন স্লোগান শোনা যায়। তবে মিছিলটি বেশিক্ষণ স্থায়ী হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন কর্মী মশাল মিছিল বের করলে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করেন। একপর্যায়ে ঘটনাস্থল থেকে তিনজনকে হাতেনাতে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলো—উপজেলার গঙ্গাধরদী এলাকার ইসকান্দার শরীফের ছেলে রাহুল ইসলাম (১৬), ছিলাধরচর সদরদী এলাকার মৃত ইকবাল শেখের ছেলে আশিক শেখ (১৬) এবং একই এলাকার বাবুল শেখের ছেলে সামিউল শেখ (১৫)।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় স্থানীয় জনতা ধাওয়া করে তিনজনকে আটক করে আমাদের হাতে তুলে দেন। বর্তমানে তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]