• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৮ সেকেন্ড পূর্বে
মোঃ আনোয়ার হোসেন আকাশ
রাণীশংকৈল প্রতিনিধি
প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৬, ০৩:১৩ দুপুর

রাণীশংকৈল সমবায় কর্মকর্তার বিরুদ্ধে অফিস ফাঁকির অভিযোগ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা সমবায় কর্মকর্তা আহমেদ হোসেনের বিরুদ্ধে নিয়মিত অফিসে উপস্থিত না থাকার অভিযোগ উঠেছে। কর্মকর্তা কর্মস্থলে না থাকায় উপজেলার বিভিন্ন প্রাথমিক সমবায় সমিতির সদস্য ও সেবাগ্রহীতারা দিনের পর দিন ঘুরেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। এতে স্থানীয় সমবায় কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছে।

গত সোমবার বেলা ১১টায় উপজেলা সমবায় দপ্তরে গিয়ে দেখা যায়, কার্যালয়ের তালা খোলা থাকলেও দরজার পাল্লা দুটি আটকানো। পরদিন মঙ্গলবার একই সময়ে গিয়েও একই চিত্র দেখা যায়। এ সময় দপ্তরের সহকারী পরিদর্শক মনা মণ্ডল ও অফিস সহায়ক জয়নাল আবেদিনকে কর্মকর্তার বিষয়ে প্রশ্ন করা হলে তারা জানান, তিনি আসেননি, তবে আসবেন। কখন আসবেন তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।

স্থানীয় একাধিক সমবায়ী অভিযোগ করেন, সমবায় কর্মকর্তা সপ্তাহের অধিকাংশ দিনই কার্যালয়ে উপস্থিত থাকেন না। মাঝেমধ্যে এলেও অল্প সময় থেকে চলে যান। বাঁশবাড়ী এলাকার নূর ইসলাম ও ভান্ডারা এলাকার মোবারক আলীসহ ভুক্তভোগীরা জানান, তারা কয়েক দিন ঘুরেও কর্মকর্তার দেখা পাননি। সেবা নিতে আসা অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, দূর-দূরান্ত থেকে ভাড়ার টাকা খরচ করে অফিসে এসেও সেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে।

কর্মকর্তার অনুপস্থিতির কারণে নতুন সমবায় সমিতির নিবন্ধন, বার্ষিক অডিট ও নির্বাচনসহ সরকারি জরুরি দাপ্তরিক কাজ ব্যাহত হচ্ছে। ভুক্তভোগীদের মতে, এ কারণে নতুন সমিতি গঠন কমে গেছে এবং পুরনো সমিতিগুলোর কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। গত রোববার সমবায় দিবসেও দপ্তরে কর্মকর্তাদের উপস্থিতি ছিল নগণ্য।

এ বিষয়ে জানতে উপজেলা সমবায় কর্মকর্তা আহমেদ হোসেনের মুঠোফোনে কল করা হলে তিনি বলেন, "আমি রাতোরে আছি।" অফিসে না আসার কারণ জানতে চাইলে তিনি একই কথা পুনর্ব্যক্ত করেন। জানা গেছে, তিনি জেলা শহর ঠাকুরগাঁও থেকে রাণীশংকৈলে যাতায়াত করেন এবং যাতায়াতের পথে তাকে রাতোরে এলাকা অতিক্রম করতে হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান বলেন, "শুনেছি তিনি সদরে অতিরিক্ত দায়িত্ব পালন করেন। তবে পরপর দুই দিন অফিসে কেন আসেননি, তা খোঁজ নিয়ে দেখা হবে।"

জেলা সমবায়ের সহকারী নিবন্ধক ইনামজ্জামান বলেন, আহমেদ হোসেনের মূল কর্মস্থল রাণীশংকৈল। সেখানে পরপর দুই দিন অফিসে না থাকার বিষয়টি খতিয়ে দেখা হবে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]