• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৫৫ সেকেন্ড পূর্বে
মাসুদ রেজা শিশির
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৬, ০৩:৩৭ দুপুর

রাজবাড়ীতে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

রাজবাড়ীর পাংশায় জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল এনপিবি নিউজের (NPB News) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার সকাল ১১টার দিকে পাংশা পৌর শহরের রয়েল চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক এম এ জিন্নাহর সভাপতিত্বে এবং কা লবেলার পাংশা প্রতিনিধি মো. শামীম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. রিফাতুল হক বলেন, এনপিবি নিউজের এক বছরের অগ্রযাত্রা প্রশংসনীয়। প্রতিষ্ঠানটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সময়োপযোগী ও দ্রুত সংবাদ পাঠকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, যা একটি গণমাধ্যমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকতা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার অন্যতম স্তম্ভ। সঠিক ও সময়োপযোগী সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে এনপিবি নিউজ ইতিবাচক ভূমিকা রাখছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনেও প্রতিষ্ঠানটি দৃঢ়তা, সাহসিকতা ও পেশাদারত্বের সঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার এই ধারা অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান রাজা, পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শওকত আলী সরদার এবং পাংশা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার সরদার।

এ ছাড়া বক্তব্য দেন পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আবুল কালাম আজাদ, পাংশা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোক্তার হোসেন, এটিএন নিউজের রাজবাড়ী জেলা প্রতিনিধি মাসুদ রেজা শিশির, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি রুবেলুর রহমান, স্টার নিউজের শামীম রেজা, নিউজ ২৪-এর মিঠুন গোস্বামী, চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি মো. শহিদুল ইসলাম ও বাংলা টিভির সাংবাদিক রতন মাহমুদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনপিবি নিউজের রাজবাড়ী জেলা প্রতিনিধি মো. আকাশ মাহমুদ। এ সময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী এবং এনপিবি নিউজের শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। বক্তারা এনপিবি নিউজের এক বছরের পথচলা ও অর্জনের প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]