কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামসুজ্জামান, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক এবং সদর ইউনিয়ন জামায়াতের আমির শাহীনুর আলম।
প্রশিক্ষণ কর্মশালায় দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, ফ্যামিলি কার্ডে ভুল তথ্য সংযোজিত হলে অথবা কোনো যোগ্য পরিবার তালিকা থেকে বাদ পড়লে সরকারের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন বাধাগ্রস্ত হবে। তাই সংশ্লিষ্টদের অত্যন্ত সতর্কতার সাথে ও সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম ব্যাচে মোট ৩৫ জন সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ শেষে আগামী বৃহস্পতিবার থেকে মাঠ পর্যায়ে আনুষ্ঠানিকভাবে তথ্য সংগ্রহের কাজ শুরু হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর