• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
আরিফ হোসেন
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৬, ০৪:৩৯ দুপুর

চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ভোলার চরফ্যাশনে এক সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) এক মিনিটির ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। অভিযুক্ত শাহাবুদ্দিন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে খালি গায়ে বসে রয়েছেন শাহাবুদ্দিন। এ সময় গ্যাসলাইটের আগুনের তাপ ব্যবহার করে পাইপের মাধ্যমে তাকে ইয়াবা সেবন করতে দেখা যায়। কক্ষে এ সময় আরও কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওসমানগঞ্জ ইউনিয়নের কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, শাহাবুদ্দিন দীর্ঘদিন ধরে ইয়াবা সেবনের সঙ্গে জড়িত। এ ছাড়া নারীদের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

স্থানীয়রা আরও বলেন, ভিডিওটির সত্যতা যাচাই করে দ্রুত তার মাদকাসক্তি পরীক্ষা এবং অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

এ বিষয়ে অভিযুক্ত শাহাবুদ্দিন বলেন, ‘আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য একটি গ্রুপ অপপ্রচার চালাচ্ছে।’

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া বলেন, ‘ইতোপূর্বেও তার বিরুদ্ধে বিতর্কিত ঘটনার অভিযোগ রয়েছে। বর্তমানে এ ধরনের ঘটনার সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

চরফ্যাশন সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, ‘এ ঘটনায় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]