• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১২ সেকেন্ড পূর্বে
হারুন অর রশিদ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৬, ০৪:৪১ দুপুর

পঞ্চগড়ে অপপ্রচারের বিরূদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দায়ের করা মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে মিথ্যা অভিযোগ তুলে বিএনপি নেতার বিরূদ্ধে অপপ্রচার দলের ভাবমূর্তী ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভূক্তভোগী বিএনপি নেতা হচ্ছেন পঞ্চগড় পৌর বিএনপি নেতা ও পঞ্চগড় জেলা বিএনপি’র সদস্য পঞ্চগড় সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবিএম আক্তারুজ্জামান শাহাজাহান। ।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে এবিএম আখতারুজ্জামান শাহজাহান বলেন, চলতি নভেম্বর মাসের শুরুর দিকে নাশকতা প্রতিরোধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে পঞ্চগড় সদর থানা পুলিশ। ওই মামলায় জাহাঙ্গীর আলম ও আমিনার রহমানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে। সেই বিরোধের জের ধরে মামলার আসামিরা তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে পরিবারের সদস্যদের নিয়ে মানববন্ধন করেছেন। মূলত দায়ের করা মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। সংবাদ সম্মেলনে

তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে সংশ্লিষ্ট ব্যক্তিরা দলটির কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। অথচ বর্তমানে রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। সামনে পৌরসভা নির্বাচন এবং উপজেলা নির্বাচন। আমার মান ক্ষুন্ন করতে জাহাঙ্গীর এবং আমিনারকে দিয়ে একটি মহল এসব অপপ্রচার চালাচ্ছে। এসব অপপ্রচার অবিলম্বে বন্ধ না হলে পরিবারের সদস্যদের নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তিনি।

সংবাদ সম্মেলনে ভূক্তভোগী বিএনপি নেতা এবিএম আক্তারুজ্জামান শাহাজাহান সহ তার পরিবারের সদস্য এবং পঞ্চগড় প্রেস ক্লাবের সাংবাদিকরাা উপস্থিত ছিল।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]