• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২৭ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / শিক্ষা / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৬, ০৬:৫৯ বিকাল

জুনিয়র বৃত্তি পরীক্ষায় ৮ মডেলের ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি

ছবি: সংগৃহীত

চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষায় আটটি নির্দিষ্ট মডেলের বৈজ্ঞানিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে পরীক্ষার্থীরা। পাশাপাশি সাধারণ ক্যালকুলেটর ব্যবহারেরও অনুমতি দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

মঙ্গলবার (১০ নভেম্বর) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার্থীরা পরীক্ষার হলে নির্ধারিত আট মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। অনুমোদিত মডেলগুলো হলো—এফএক্স-৮২ এমএস, এফএক্স-১০০ এমএস, এফএক্স-৫৭০ এমএস, এফএক্স-৯৯১ এমএস, এফএক্স-৯৯১ইএক্স, এফএক্স-৯৯১ইএস, এফএক্স-৯৯১ইএস প্লাস ও এফএক্স-৯৯১সিডব্লিউ। এসব মডেলের পাশাপাশি সাধারণ ক্যালকুলেটরও ব্যবহার করা যাবে। তবে তালিকার বাইরে অন্য কোনো বৈজ্ঞানিক ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি নেই।

বিষয়টিকে জরুরি উল্লেখ করে জুনিয়র বৃত্তি পরীক্ষার সব কেন্দ্রের কেন্দ্রসচিবকে এ নির্দেশনা জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে বোর্ড।

এদিকে, আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা। অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আয়োজিত এ পরীক্ষা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

পরীক্ষার সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর বাংলা, ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত এবং ১৫ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে।

এবার পাঁচটি বিষয়ে মোট ৪০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে বাংলা, ইংরেজি ও গণিতে ১০০ নম্বর করে এবং বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০ নম্বর করে বরাদ্দ রয়েছে। শেষ দিন বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে। এ দুই বিষয়ের জন্য দেড় ঘণ্টা করে মোট তিন ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে।

পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে নির্ধারিত আসনে বসতে হবে। এ ছাড়া কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস রাখতে পারবেন না।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]