• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৭ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৬, ০৯:০৪ রাত

গোপালগঞ্জে পুলিশের পিকআপে আগুন, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়। জেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জেলার টুঙ্গিপাড়া ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া বাসস্ট্যান্ড ও গওহরডাঙ্গা চৌরাস্তা এলাকায় জড়ো হন। এ সময় তারা লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন এবং সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। পরে আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এতে যোগ দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষের একপর্যায়ে পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শিবলু আহমেদ জানান, পুলিশের গাড়িতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে সকাল ১১টা ২৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এদিকে গোপালগঞ্জ সদর উপজেলার বারাশী ইউনিয়নের পাথালিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কেও কাঠ ও টায়ার জ্বালিয়ে অবরোধের খবর পাওয়া গেছে। শহরের বিসিক সেতু এলাকাতেও বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন নেতাকর্মীরা। টুঙ্গিপাড়ায় উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে।

সংঘর্ষে পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে যায়। তবে আহতের সংখ্যা নিয়ে এখনও কোন সঠিক তথ্য পাওয়া যায়নি।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নতুন করে অপ্রীতিকর ঘটনা এড়াতে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

জেলার পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ বলেন, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]