• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২৮ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৬, ০৯:২৪ সকাল

হাসিব ও তাঁর স্ত্রীর ওপর হামলা, সাবেক ছাত্রলীগ নেতাসহ আসামি ১৬

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলাম এবং তাঁর স্ত্রীর ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলায় শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে শ্রীমঙ্গলের রাধানগর এলাকায় বালিশিরা রিসোর্টের সামনে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় মঙ্গলবার রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর স্ত্রীসহ শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্টে ওঠেন হাসিব আল ইসলাম। ১০ নভেম্বর দুপুরে চেকআউট করে অটোরিকশায় রাধানগর সড়ক দিয়ে যাওয়ার সময় ১ নম্বর আসামি হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে ১৫ জনের একটি দল বেআইনিভাবে তাঁদের পথরোধ করে।

এজাহারে উল্লেখ করা হয়, হামলাকারীরা ‘তোমরা কেন ২০২৪ সালের আন্দোলনের নেতৃত্ব দিয়ে হাসিনাকে তাড়ালে, আমরা আজকে তোদের খুন করে লাশ গুম করে কর্মসূচি শুরু করতে চাই’—এমন স্লোগান দিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়।

এ সময় প্রধান আসামি হাবিবুর রহমান হাতে থাকা ধারালো চাপাতি দিয়ে হাসিবের মাথা লক্ষ্য করে কোপ দেন। হাসিব বাম হাত দিয়ে তা প্রতিহত করলে তাঁর বাম হাতের কবজির নিচে গুরুতর ও রক্তাক্ত জখম হয়। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আসামিরা লাঠি ও রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাঁদের আহত করে। পরে স্থানীয়দের হস্তক্ষেপে তাঁরা প্রাণে রক্ষা পান। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য হাসিবকে ঢাকায় পাঠানো হয়।

ঘটনার পর হামলাকারী হাবিবুর রহমান নিজের ফেসবুক প্রোফাইলে হামলার একটি ভিডিও আপলোড করলেও পরে তা মুছে ফেলেন। তবে অন্য এক ফেসবুক ব্যবহারকারীর মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। স্থানীয় ছাত্রলীগের কর্মীরা তাঁকে ট্যাগ করে এ ঘটনায় বাহবা জানান।

এ বিষয়ে অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

হাবিবুর রহমান শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]