• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৩ সেকেন্ড পূর্বে
শাহীন মাহমুদ রাসেল
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৬, ০৩:২৪ দুপুর

মাদকের বিরোধে যুবদলের দুই পক্ষের গোলাগুলি, অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বটতলী স্টেশনে আধিপত্য বিস্তার ও মাদক কারবারের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রকাশ্যে গোলাগুলির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের হেফাজত থেকে দুটি দেশীয় তৈরি বন্দুক, একটি বন্দুকের ব্যারেল ও ৪১ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বটতলী স্টেশনে এ গোলাগুলির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, মাদকসংক্রান্ত বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি শুরু হলে আতঙ্কে ব্যবসায়ীরা দোকানপাট ছেড়ে নিরাপদ স্থানে সরে যান। এতে স্টেশন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর যৌথ বাহিনী অভিযান চালিয়ে চারজনকে আটক করে।

তারা হলেন- মিজানুর রহমান মিজান, সাখাওয়াত হোসেন প্রকাশ মুন্না, আরফাত হোসাইন ও আবু তাহের।

বৃহস্পতিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, আটক ব্যক্তিদের হেফাজত থেকে দুটি দেশীয় তৈরি বন্দুক, একটি বন্দুকের ব্যারেল, ৪১ রাউন্ড তাজা কার্তুজ এবং একটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় উখিয়া থানায় অস্ত্র আইনে একটি এবং দ্রুত বিচার আইনে আরেকটি মামলা করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, মিয়ানমারের সঙ্গে সীমান্তসংলগ্ন অবস্থানের সুযোগ নিয়ে উখিয়ার পালংখালী সীমান্ত দিয়ে প্রতিরাতে বিপুল পরিমাণ ইয়াবা দেশে প্রবেশ করছে। এসব মাদকের একটি বড় অংশ রোহিঙ্গা আশ্রয়শিবিরে সরবরাহের পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। মাদক পাচারের এই বিশাল কারবারের পেছনে সরকারি দলের পরিচয় ব্যবহারকারী একাধিক প্রভাবশালী সিন্ডিকেট সক্রিয় রয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব সিন্ডিকেটের অন্যতম সদস্য হিসেবে পালংখালী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল ফয়েজের নাম উল্লেখ করেছেন স্থানীয়রা।

তাদের দাবি, ইয়াবা আমদানি ও সরবরাহের নিয়ন্ত্রণ নিয়ে কিছুদিন ধরে আরেক মাদক কারবারি এবং উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জয়নালের সঙ্গে আবুল ফয়েজের বিরোধ চলছিল। মাদকের চালান নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের এই বিরোধ ক্রমেই তীব্র হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় তাদের অনুসারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক জনপ্রতিনিধি বলেন, রাতের আঁধারে সীমান্ত দিয়ে মাদকের চালান দেশে ঢুকিয়ে এসব চক্র প্রতিদিন কোটি কোটি টাকা আয় করছে।

তার ভাষ্য, কয়েকটি শক্তিশালী সিন্ডিকেটের নেতৃত্বে ইয়াবার চালান দেশে প্রবেশ করে। কেউ কমিশনের বিনিময়ে চালান পারাপারে সহায়তা করে, আবার কেউ সরাসরি মিয়ানমার থেকে মাদক আমদানি ও সরবরাহের সঙ্গে জড়িত। এসব চক্রের আর্থিক লেনদেন ও প্রভাব বিস্তারের কারণে এলাকায় মাদক কারবার নিয়ন্ত্রণ নিয়ে প্রায়ই বিরোধ তৈরি হচ্ছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]