• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১২ সেকেন্ড পূর্বে
মো. রিয়াদ হোসাইন
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৬, ০৪:১৪ দুপুর

কালীগঞ্জে ‘বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’ অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

আগামী প্রজন্মের মেধা ও মননশীলতার বিকাশ, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ ‘ডিভাইস আসক্তি’ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ইতিবাচক ব্যবহারে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগার প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং প্রথম আলোর সহযোগিতায় এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কালীগঞ্জ উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও অনার্স/ডিগ্রিতে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত ছিল।

অনুষ্ঠানের শুরুতে সকালে কালীগঞ্জ আর. আর. এন পাইলট উচ্চ বিদ্যালয়ে বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ডের জন্য কুইজ (ষষ্ঠ-অষ্টম ও নবম-দশম শ্রেণি), চিত্রাঙ্কন (চতুর্থ-পঞ্চম শ্রেণি) এবং রচনা প্রতিযোগিতা (একাদশ শ্রেণি থেকে তদূর্ধ্ব) অনুষ্ঠিত হয়। এরপর সকালে কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগার প্রাঙ্গণে শিক্ষার্থীদের বইয়ের নিবন্ধন ও বই বিতরণ করা হয়।

পরে স্বাগত বক্তব্যের মাধ্যমে মূল অনুষ্ঠানমালা শুরু হয়। এরপর ‘ডিভাইস আসক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিষয়ক সেশন’ পরিচালনা করা হয়, যা শিক্ষার্থীদের মধ্যে দারুণ উৎসাহ সৃষ্টি করে। দুপুরে আমন্ত্রিত অতিথিবৃন্দ বক্তব্য রাখেন এবং ‘বই পড়া প্রতিযোগিতা’ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত লেখক ও ওপেন সোর্স নেটওয়ার্কের উপদেষ্টা, প্রথম আলোর মুনির হাসান। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের বই পড়ার গুরুত্ব বোঝানোর পাশাপাশি প্রযুক্তির অপব্যবহার রোধ এবং এআই-এর সঠিক ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো: আতিকুর রহমান খান এবং বিশিষ্ট লেখক ও প্রাথমিক শিক্ষা অফিসার জনাব জেসমিন আক্তার।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ. টি. এম. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। অতিরিক্ত মোবাইল ও ডিভাইস আসক্তি তাদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত করছে। তাই পাঠ্যবইয়ের পাশাপাশি সাহিত্য ও জ্ঞানমূলক বই পড়ার অভ্যাস বাড়াতে হবে। পাশাপাশি প্রযুক্তিকে ভয় না পেয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাকে পড়াশোনা ও সৃজনশীল কাজে ইতিবাচকভাবে ব্যবহার করার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ‘শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার’ বিতরণ করা হয়। পরিশেষে সভাপতির বক্তব্য ও সমাপনী ঘোষণার মধ্য দিয়ে দিনব্যাপী এই ব্যতিক্রমী আয়োজনের সমাপ্তি ঘটে।

উপজেলা প্রশাসনের এমন সময়োপযোগী উদ্যোগে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক মহলে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]