সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের জন্য দোয়া ও ইতিবাচক পোস্ট করা ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিশিষ্ট্য ব্যবসায়ী ও ঢালিউড অভিনেতা-প্রযোজক অনন্ত জলিল। একই সঙ্গে টিআরপির জন্য তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কাজ করা ব্যক্তিদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি। তবে তাঁদের উদ্দেশে আল্লাহর কাছে হেদায়েত কামনা করেছেন এই অভিনেতা।
আজ সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন অনন্ত জলিল।
পোস্টের শুরুতে পবিত্র কোরআনের সূরা ফাতিহার একটি আয়াতের অংশ উদ্ধৃত করে তিনি লেখেন, ‘ইয়্যাকা না’বুদু ওয়া ইয়্যাকা নাসতা’ঈন’। এর অর্থ, আমরা কেবল আল্লাহরই ইবাদত করি এবং তাঁর কাছেই সাহায্য প্রার্থনা করি।
এরপর তিনি লেখেন, ‘হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল।’ অর্থাৎ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী ও কার্যসম্পাদনকারী।
অনন্ত জলিল লেখেন, যারা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর জন্য দোয়া করেছেন, ভালো ভালো পোস্ট দিয়েছেন এবং ইতিবাচক ভিডিও প্রকাশ করেছেন, তাঁদের প্রতি তাঁর কৃতজ্ঞতা ও ভালোবাসা রয়েছে।
অন্যদিকে, যারা টিআরপির জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে কাজ করেছেন, তাঁদেরও ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি তাঁদের উদ্দেশে লেখেন, ‘আল্লাহর নিকট আপনাদের জন্য দোয়া করি—যেন আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করেন।’
পোস্টের শেষে ‘আমিন’ লিখে সবার প্রতি শুভকামনা জানান অনন্ত জলিল।
সাজু/নিএ
সর্বশেষ খবর