• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২ মিনিট পূর্বে
জাহাঙ্গীর আলম ভুঁইয়া
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৬, ০২:২৫ দুপুর

সুনামগঞ্জে ১ মানব পাচারকারীসহ ৬ জন বাংলাদেশী আটক

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সুনামগঞ্জে ১ মানব পাচারকারীসহ ৬ জন বাংলাদেশী আটক সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার সীমান্ত এলাকা থেকে একজন মানব পাচারকারী সহ ৬ জন বাংলাদেশী নাগরিক কে আটক করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।

বৃহস্পতিবার(১৩ নভেম্বর) রাতে ১০ টার দিকে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশকালে উপজেলা বাঁশতলা বিজিবি বিজিবি টহল দল ৬ জন বাংলাদেশী নাগরিকসহ ১ জন মানব পাচারকারী আটক করে।

বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ বাঁশতলা বিওপির টহল দল সীমান্ত পিলার ১২৩১/৪-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শহীদ মিনার নামক স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করে। আটক ৬ জন বাংলাদেশি নাগরিকের মধ্যে ২ জন গোপালগঞ্জ জেলার এবং ৪ জন মাদারীপুর জেলার বাসিন্দা। প্রাথমিক অনুসন্ধানে তাদের ভারতে দীর্ঘদিন অবস্থান করে কাজ করার তথ্য পাওয়া গেছে। তবে তারা কীভাবে ভারতে গিয়েছিলেন, কী পরিস্থিতিতে দেশে ফিরেছেন এবং এর পেছনে অন্য কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ সময় তাদের অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তার অভিযোগে স্থানীয় ১ জন মানব পাচারকারীকেও আটক করা হয়।

এ ছাড়া এ ঘটনায় জড়িত সন্দেহে আরও ২ জন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের আটকের জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। উল্লেখ্য, এর আগে গত ২১ অক্টোবর বাঁশতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে বিজিবির টহল দল মানব পাচারের শিকার ২ জন বাংলাদেশি নাগরিকসহ ১ জন মানব পাচারকারীকে আটক করে। এ ঘটনায় দোয়ারাবাজার থানায় মামলা দায়েরের পর আটক ব্যক্তিদের থানায় সোপর্দ করা হয়।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানিয়েছেন,সীমান্ত দিয়ে যেকোনো দুষ্কৃতিকারীসহ সকল প্রকার অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির এ ধরনের কঠোর কার্যক্রম অব্যাহত থাকবে। সীমান্তে নজরদারির পরিধি বাড়াতে ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সার্বিক পর্যবেক্ষণ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকায় সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হয়েছে, যা ক্রমান্বয়ে আরও বৃদ্ধি করা হচ্ছে।

তিনি আরও জানান, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় দায়িত্বপূর্ণ সীমান্তের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত জনবল মোতায়েন, নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধিন রয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]