• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৩৯ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৬, ০২:৪১ দুপুর

স্বাস্থ্যসেবায় মানুষের আস্থা ফেরাতে দুর্নীতি-অব্যবস্থাপনা দূর করতে হবে: রাষ্ট্রপতি

ছবি: সংগৃহীত

দীর্ঘ সময় পার হলেও দেশে রোগীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, দীর্ঘদিনের দুর্নীতি, অপচয় ও অব্যবস্থাপনা থেকে বেরিয়ে আসতে পারলে স্বাস্থ্য ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে। বর্তমান সরকারের নেওয়া উদ্যোগের মাধ্যমে দেশের মানুষ স্বাস্থ্যসেবার প্রতি নতুন করে আস্থা ফিরে পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটি আয়োজিত প্রথম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে পেশাজীবীদের কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষ পরিবর্তনের যে প্রত্যাশা করছে, তা বাস্তবায়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিন ধরে দেশের স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা, দুর্নীতি ও অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে এ খাত মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি। স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর কার্যকর সমাধান বের করতে হবে।

প্রান্তিক পর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসকের সংকটের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে প্রত্যন্ত অঞ্চলের মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা পেতে ভোগান্তির শিকার হচ্ছেন। এ সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নের ভিত্তি রচনা করেছিলেন উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তাঁর আদর্শ ধারণ করে দেশের চিকিৎসাসেবাকে এগিয়ে নিতে হবে।

স্বাস্থ্য খাতের উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং মানুষের আস্থা ফিরিয়ে আনতে চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে সরকারের উদ্যোগে সহযোগিতা করার আহ্বান জানান রাষ্ট্রপতি।

একটি সর্বজনীন, জনবান্ধব ও সাশ্রয়ী স্বাস্থ্য ব্যবস্থা প্রতিষ্ঠায় চিকিৎসকদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এমন একটি বাংলাদেশ গড়ি, যেখানে কেউ চিকিৎসার অভাবে পিছিয়ে থাকবে না, প্রাণখোলা হাসিতে ভরে উঠবে প্রতিটি ঘর।’

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]