বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান। ধর্ম যার যার, বাংলাদেশ সবার এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
তিনি বলেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই বাংলাদেশি। আমাদের ঠিকানা, অস্তিত্ব ও জাতীয় পরিচয় বাংলাদেশ। ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে জাতীয় পরিচয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে নাটোরের বঙ্গজ্জ্বল রাজবাড়ির আনন্দ ভবনে বাংলাদেশ মন্দির কমিটি, নাটোর জেলা শাখা আয়োজিত শারদীয় দুর্গাপূজা-পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দুলু আরও বলেন, দেশের সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার পাশাপাশি স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনুষ্ঠানে জেলা বিএনপি, যুবদল, পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটির নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর