• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
হাবিবুর রহমান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৬, ০৩:৫৬ দুপুর

৪৬ বছর পর নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় স্বজনদের খুঁজে রাজিব-সেলিনা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

১৯৮০ সালে আনুমানিক আড়াই বছর বয়সে বাংলাদেশ থেকে নেদারল্যান্ডসে একটি এনজিওর মাধ্যমে দত্তক হিসেবে পাঠানো হয় রাজিব উদ্দিনকে। সেখানেই লালন-পালন এবং বেড়ে ওঠা। বর্তমানে ৪৯ বছর বয়সে এসে রাজিব খোঁজ করছেন তার বাংলাদেশের শিকড়কে। গত ছয় বছর ধরে কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় খুঁজে বেড়াচ্ছেন তার আসল বাবা-মাকে।

সর্বশেষ গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) কুমিল্লার জেলা প্রশাসক রোজী আকতারের কার্যালয়ে এসে খোঁজ নেন তার পাসপোর্টে থাকা পেয়ারা কান্দি গ্রামের। তবে সেই গ্রাম খুঁজতে গিয়ে কখনো দেখা যাচ্ছে ওইগ্রাম কুমিল্লা জেলায়, আবার কখনো দেখা যাচ্ছে সেটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কোনো একটি গ্রাম। পাসপোর্ট অনুযায়ী, ১৯৭৭ সালে তার জন্ম। তার বাবার নাম গিয়াস উদ্দিন, মায়ের নাম মরিয়ম বিবি। দাদার নাম রহিম উদ্দিন। জটিলতা তৈরি হয়েছে রাজিবের ঠিকানায় যে গ্রামের নাম দেওয়া হয়েছে- সে অঞ্চলটি কোনো এক সময় বৃহত্তর কুমিল্লার অংশ থাকলেও ১৯৮৬ সালে সেটি ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্ভুক্ত হয়।

অস্থায়ী ঠিকানা হিসেবে লেখা রয়েছে- বেবী হোমস্-ঢাকা, বাংলাদেশ। শুধু রাজিব নয়, তার সঙ্গে তার বন্ধু সেলিনাও বাংলাদেশে এসেছেন তার বাবা-মায়ের খোঁজে। রাজিব বিগত ছয় দফা বাংলাদেশে এসে খুঁজেছেন তার বাবা-মাকে। রাজিব পেশায় একজন সমাজকর্মী। রাজিব উদ্দিন বলেন, আমি আমার পুরো জীবন নেদারল্যান্ডসে কাটালেও আমি সেখানে বিদেশি। আমি বাংলাদেশে এসেছি- আমার মা-বাবাকে খুঁজতে। নেদারল্যান্ডসে আমার সবকিছু আছে, আমি সেখানে খুব ভালো আছি। কিন্তু আমার খুব ফাঁকা লাগে- যখন আমি আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে জানতে চাই আমি আসলে কার মতো হয়েছি- বাবার নাকি মায়ের মতো। রাজিব উদ্দিন দেখা করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক আলী রাজিব মাহমুদ মিঠুনের সঙ্গে। সেখান থেকে তার পাসপোর্টের ঠিকানা দিয়ে সাহায্য চাওয়া হয়- কোথায় আসলে ওই জায়গাটি।

এ সময়ে রাজিব উদ্দিন বলেন, এর আগেও আমি এক গ্রামে গিয়ে যখন খোঁজ করেছি একজন জানান- সে আমার বাবা। কিন্তু পরে ডিএনএ টেস্ট করে বুঝতে পারি- আমার সঙ্গে মিলছে না। রাজিবের সঙ্গে নেদারল্যান্ডস থেকে গত তিন দফায় বাংলাদেশে এসে বাবা-মাকে খুঁজছেন সেলিনা গোমেজের ঠিকানা কক্সবাজার দেওয়া- সেখানে গিয়েও খুঁজে এসেছেন তাদের। এখন তার বন্ধু রাজিবের সঙ্গে কুমিল্লায় অবস্থান করছেন সেলিনা। পেশায় সেলিনা একজন গায়িকা। সেলিনা বলেন, আমি নেদারল্যান্ডসে বিদেশির মতোই থাকি। সেখানে আমাকে লালনপালনকারীরা আছেন। তারপরও আমি জানতে চাই- আমার আসল বাবা-মা কে? আমি বা রাজিব যেই খুঁজে পাই না কেন- এটা হবে আমাদের স্বার্থকতা। রাজিব ও সেলিনার সঙ্গে গাইড হিসেবে সঙ্গ দিচ্ছেন নর্দান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী মো. ওমর।

ওমর জানান, সেলিনা আর রাজিব তাদের ঠিকানা অনুযায়ী খোঁজাখুঁজি করছেন। আমরা পাসপোর্টের ঠিকানা অনুযায়ী স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি। তারা তাদের বাবা-মাকে খুঁজে পেলে আমাদেরও খুশি লাগবে। কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, আমরা রাজিব উদ্দিনের কাগজপত্র দেখেছি। সে ঠিকানা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের একটি গ্রাম দেখা যাচ্ছে। আমি সেখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে খোঁজ-খবর নেওয়ার চেষ্টা করছি। যদি সেই ঠিকানায় রাজীব উদ্দিনের বাবার ঠিকানা হয়ে থাকে, তাহলে তারা সেখানে গিয়ে খোঁজ করতে পারবে। স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী তাদের সহযোগিতা করবে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]