• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৯ সেকেন্ড পূর্বে
আবুল বাশার শেখ
ভালুকা, ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৬, ০৬:৫০ বিকাল

ভালুকায় প্রয়াত বিএনপি নেতা শহীদ মেম্বারের কবর জিয়ারত করলেন মোর্শেদ আলম

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় প্রয়াত বিএনপি নেতা শহীদুল ইসলাম সরকার ওরফে শহীদ মেম্বারের কবর জিয়ারত করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এবং ভালুকা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার উথুরা ইউনিয়নের নারাঙ্গি চৌরাস্তা মোড় এলাকায় মরহুমের পারিবারিক কবরস্থানে গিয়ে তিনি কবর জিয়ারত ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এর আগে তিনি নারাঙ্গি মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে মরহুম শহীদুল ইসলাম সরকারের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত বিশেষ দোয়ায় অংশ নেন। এ সময় মসজিদে উপস্থিত মুসল্লিদের কাছে দীর্ঘদিনের বিশ্বস্ত রাজনৈতিক সহকর্মী শহীদুল ইসলামের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য দোয়া চান মোর্শেদ আলম। পরে বিপুলসংখ্যক মুসল্লি ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মরহুমের পারিবারিক কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।

এ সময় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন আহমেদ, রুহুল আমিন, সিরাজুল ইসলাম ঢালী, তিয়াস মাহমুদ শুভ, যুবদলনেতা রুহুল আমিন, তানভীর আহমেদ শান্ত, শামীম আহমেদ, রাফিউল্লাহ চৌধুরীসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কবরস্থানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উলামা দলের নেতা মাওলানা মফিজুর রহমান।

উল্লেখ্য, মরহুম শহীদুল ইসলাম সরকার গত ১০ নভেম্বর সোমবার ভোরে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। পরে নারাঙ্গি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। শহীদুল ইসলাম উথুরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার ও বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]