নীলফামারীর কিশোরগঞ্জে বাজারের সরকারি জায়গায় পাঁকা স্থাপনা নির্মাণ করায় তা প্রশাসন ভেঙ্গে দিয়েছে। সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত থেকে এ সরকারি জায়গা উদ্ধার করেন। সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় সূত্র জানায়, গোপন খবর আসে বৃহস্পতিবার অফিস বন্ধ থাকায় উপজেলার চাঁদখানা ইউনিয়নের কেল্লাবাড়ি বাজারের মূল্যবান জায়গা দখল করে স্থাপনা তৈরি করেছে এক প্রভাবশালী। খবর পেয়ে শুক্রবার বিকালে সহকারী কমিশনার (ভূমি), পুলিশ, ভূমি অফিসের কমর্কর্তা-কর্মচারী ও গ্রাম পুলিশ সেখানে গিয়ে স্থাপনাটি ভেঙ্গে দেয়। এতে সরকারের প্রায় কয়েক লক্ষ টাকার সম্পত্তি রক্ষা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বীর নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযোনের সময় উপস্থিত ছিলেন পুলিশ, উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা, গ্রাম পুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বী জানান, সরকারি জমি উদ্ধারে প্রশাসন সব সময় সজাগ আছে। অবৈধ স্থাপনাটি উচ্ছেদ পূর্বক সরকারের কয়েক লক্ষ টাকার সম্পত্তি উদ্ধার করা হয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর