• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৩ সেকেন্ড পূর্বে
মোঃ আসাদুজ্জামান
বরগুনা প্রতিনিধি
প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৬, ০২:৪৮ দুপুর

বরগুনায় সিডর দিবস পালিত 

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

আলোচনাসভা, গণকবরে পুষ্পস্তপক অর্পন, দোয়া ও মিলাদ মাহফিল এবং স্মরনসভার মধ্য দিয়ে বরগুনায় সিডরের ১৯ বছর পালন করার হয়েছে। প্রতিবছরের ন্যায় এবছরও বরগুনা প্রেসক্লাবের উদ্যোগে দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে রবিবার সকাল ১০ টায় বরগুনা সদর উপজেলার গর্জণবুনিয়া এলাকায় সিডরে নিহতের গণকবরে পুস্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এরপর স্মরণসভা করা হয়।

এতে উপস্থিত ছিলেন, বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা বেগম,বরগুনার সিভিল সার্জন ডা. মো. আবুল ফাত্তাহ,অতিরিক্ত পুলিস সুপার মোঃ মুকিত হাসান খান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহ আজীজ, ইউপি চেয়ারম্যান কেএম শফিকুজ্জামান মাহফুজ ও বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।

২০০৭ সালের এই দিনে স্মরণকালের ভয়াবহ ঘূর্নিঝর সিডর আঘাত হানে উপকূলীয় এলাকায়। মাত্র আধাঘন্টার তান্ডবে লন্ডভন্ড হয়ে যায় উপকুল। প্রবল জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে চেনা জনপদ মুহুর্তেই পরিণত হয় অচেনা এক ধ্বংসস্তুপে। সরকারী হিসেব অনুযায়ী সিডরের তাণ্ডবে বরগুনায় ১ হাজার ৩৪৫ জন মানুষ নিহত হন। আর এখনও নিখোঁজ রয়েছে ১শ’ ৫৬ জন। তবে বে-সরকারী হিসেবে নিহতের সংখ্যা প্রায় ২ হাজার।

তীব্র জলোচ্ছ্বাস ভাসিয়ে নিয়ে যায় জেলার ৬৮ হাজার ৩শ ৭৯টি ঘরবাড়ি। পানিতে তলিয়ে নষ্ট হয়ে যায় ৩৭ হাজার ৬৪ একর জমির ফসল। ভেসে যায় গবাদিপশু, বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন অবকাঠামো। সিডরের সেই দুঃসহ স্মৃতি এখনও তাড়িয়ে বেড়ায় উপকূলবাসীকে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]