গোপালগঞ্জের প্রশাসক হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে পাঠানোর কথা বলেছেন আমজনতা দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান।
রোববার (১৫ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।
তারেক রহমান লিখেছেন, ‘আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসাবে পাঠান। আগেরবার তো এপিসিতে করে পালায় আসছিল।’
এর আগে একই দিন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে তাঁকে দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আহ্বানও জানান তিনি।
আসিফের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতেই তাঁকে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠানোর কথা বলেন আমজনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান।
কুশল/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর