• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৬, ১০:০০ দুপুর

সংসদে আজ তিনটি বিল উত্থাপন ও পাসের প্রস্তাব

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের বৈঠক বসছে আজ সোমবার (১৬ নভেম্বর)। বিকেল ৪টা ১৫ মিনিটে সংসদ ভবনে এ অধিবেশন শুরু হবে। গত ১০ নভেম্বর শুরু হওয়া অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলার কথা রয়েছে।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) বৈঠকে সভাপতিত্ব করবেন। আজকের কার্যসূচিতে প্রশ্নোত্তর, জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা, তিনটি বিল উত্থাপন ও পাসের প্রস্তাব, অর্ধ-ঘণ্টা আলোচনা এবং একটি সাধারণ প্রস্তাবের ওপর আলোচনাসহ বেশ কয়েকটি বিষয় রয়েছে।

সংসদ সচিবালয়ের প্রকাশিত কার্যসূচি অনুযায়ী, অধিবেশনের শুরুতে অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ-সংশ্লিষ্ট প্রশ্নোত্তর অনুষ্ঠিত হবে।

এরপর কার্যপ্রণালি-বিধির ৭১ অনুযায়ী জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের নোটিশ নিষ্পত্তি এবং গৃহীত নোটিশের ওপর আলোচনা হবে। এ পর্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও লোকবল সংকটের বিষয়টি উত্থাপন করবেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় ন্যায্য আন্তর্জাতিক অর্থায়ন, ক্ষয়ক্ষতি সহায়তা এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পুনর্বাসন ও জীবিকা পুনরুদ্ধারের বিষয়ে আলোচনা করবেন সংরক্ষিত নারী আসন-৫-এর সদস্য নেওয়াজ হালিমা আরলী। এ ছাড়া এলডিসি থেকে উত্তরণের পর দেশের ওষুধ ও চিকিৎসাশিল্পে দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন সংরক্ষিত নারী আসন-৪৯-এর সদস্য সুলতানা জেসমিন।

অধিবেশনের আইন প্রণয়ন কার্যাবলিতে তিনটি বিল রয়েছে। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জারিয়া তাহেরের পক্ষ থেকে বগুড়া উন্নয়ন বিল, ২০২৬ উত্থাপন ও পাসের প্রস্তাব করা হবে। পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬ উত্থাপন ও পাসের প্রস্তাব করবেন।

অন্যদিকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংযোজন) বিল, ২০২৬ সংসদে উত্থাপনের অনুমতি চাইবেন। অনুমতি পাওয়া গেলে বিলটি উত্থাপন করা হবে।

এ ছাড়া কার্যপ্রণালি-বিধির ৬০ অনুযায়ী অর্ধ-ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হবে। কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল চৌধুরী গত ১০ নভেম্বর সংসদে উত্থাপিত একটি চিহ্নিত প্রশ্নের উত্তরকে কেন্দ্র করে এ আলোচনা করবেন।

কার্যসূচিতে কার্যপ্রণালি-বিধির ১৪৭ অনুযায়ী একটি সাধারণ প্রস্তাবের ওপর আলোচনার বিষয়ও রয়েছে। ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম প্রস্তাবটি উত্থাপন করবেন।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]