ভিসা আবেদনকারীদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ভিসার আবেদন প্রক্রিয়ায় দেওয়া তথ্যের সত্যতা নিশ্চিত করা এবং তৃতীয় পক্ষের মাধ্যমে সেবা নেওয়া বা এ জন্য অতিরিক্ত অর্থ প্রদান থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে দূতাবাসটি।
সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানায় মার্কিন দূতাবাস।
পোস্টে দূতাবাস বলেছে, ভিসার আবেদনে দেওয়া সব তথ্য সঠিক ও সত্য কি না, তা নিশ্চিত করার দায়িত্ব আবেদনকারীর নিজের। ভিসা সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নিজেই নিতে হবে। প্রয়োজনে পরিবারের বিশ্বস্ত কোনো সদস্য বা বন্ধুর সহায়তা নেওয়া যেতে পারে।
এ ছাড়া ভিসাসংক্রান্ত কাজে তৃতীয় পক্ষের সেবা গ্রহণ এবং এ জন্য অতিরিক্ত ফি দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
অন্যান্য... এর সর্বশেষ খবর