নাটোরের দত্তপাড়া বাজারে জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ফাঁকা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মো. হানিফ ভূঁইয়া (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে সদর উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মো. হোসেন ভূঁইয়ার ছেলে।
এর আগে রবিবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার দত্তপাড়া বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, ঢাকার দিক থেকে আসা একটি হাইয়েস মাইক্রোবাস, একটি প্রাইভেট কার ও একটি পিকআপ বাজারে এসে ইউটার্ন নেয়। পরে কয়েকজন মুখোশধারী ব্যক্তি গাড়ি থেকে নেমে জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু স্লোগান, ঝটিকা মিছিল করে একাধিকবার ফাঁকা গুলিবর্ষণ করে। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে বলে দাবি করেন স্থানীয়রা।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। মুখোশ পরা থাকায় জড়িতদের শনাক্ত করতে পারেননি স্থানীয়রা।
স্থানীয় বিএনপি নেতা জুয়েল দাবি করেন, তিনটি যানবাহনে আসা ব্যক্তিরা বাজারে দাঁড়িয়ে স্লোগান দিয়ে শতাধিকবার গুলি ছোড়ে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।
স্থানীয় চা-দোকানি মেরাজ বলেন, হঠাৎ তিনটি গাড়ি বাজারে এসে থামে। এ সময় গাড়ি থেকে স্লোগান শোনা যায়। পরে তিনি গুলির শব্দ শুনতে পান।
এঘটনায় নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, গতকাল রাতে দত্তপাড়ায় গুলিবর্ষণের ঘটনায় রাত আনুমানিক রাত ৩ টা ২০ মিনিটে লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের কাঁঠালবাড়িয়া নিজ বসত বাড়ি হতে আসামি হানিফ ভূঁইয়াকে আটক করা হয় এবং বাকিদের আটক করার কাজ অব্যাহত রয়েছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর