• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
আব্দুল ওয়াদুদ
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৬, ০৭:১১ বিকাল

শেরপুরে বাঁশঝাড়ের মালিকানা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: গৃহবধুসহ আহত ২

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বগুড়ার শেরপুরে বাঁশঝাড়ের মালিকানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গোলাম মোস্তফা (৬০) ও এক প্রতিবেশী নারী সাবিনা ইয়াসমিন (৩৩) গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় সোমবার (১৬ নভেম্বর) দুপুরে মনিরুজ্জামান বাদী হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার সকাল আটটার দিকে মনিরুজ্জামানের বড় ভাই গোলাম মোস্তফা (৬০) তাদের বসতবাড়ির উত্তর পাশে বাঁশ কাটার জন্য যান। এ সময় প্রতিপক্ষ সোনা মিয়া (৫০), শহিদুল ইসলাম (৪২), মামুন (৩২) ও মালেকা বেগমসহ (৪২) কয়েকজন বাঁশঝাড়টি নিজেদের দাবি করে বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও বাঁশের লাঠি দিয়ে গোলাম মোস্তফাকে এলোপাতাড়ি মারধর করেন। সে গুরুতর আহত হয়।

এ সময় প্রতিবেশি সাবিনা ইয়াসমিন এগিয়ে গেলে তার উপরও হামলা করে রক্তাক্ত যখম করে। এ ব্যাপারে অভিযুক্ত সোনা মিয়া ও শহিদুলের বাড়িতে গেলে তাকে পাওয়া না যাওয়ায় তার বক্তব্যা নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ একরামুল হোসাইন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]