• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১১ সেকেন্ড পূর্বে
আবু সাইদ
রৌমারি, কুডিগ্রাম প্রতিনিধি
প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৬, ০৬:৫৯ বিকাল

রৌমারীতে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকের লেখা মুছে ফেলার প্রতিবাদে মানববন্ধন 

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের চাঁনমারীর গুলি চিহ্ন সংরক্ষণ করা হয়, সেই সাথে রৌমারী উপজেলায় কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ ৯জন মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণমূলক নামফলকের লেখা মুছে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

এর প্রতিবাদে সোমবার (১৬ নভেম্বর) দুপুরের দিকে মানববন্ধন করেছে রৌমারী উপজেলার মুক্তিযোদ্ধাবৃন্দ।

রৌমারী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে উপজেলা চত্বরে এসে শেষ হয়।পরে সেখানে মানববন্ধনে বক্তারা বলেন, রৌমারী কেন্দ্রীয় শহীদ মিনারে সংরক্ষিত শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিবিজড়িত বীরমুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের চাঁনমারী গুলির চিহ্ন এবং নামফলকের লেখা মুছে দেওয়া হয়েছে। যারা এ কাজ করেছে তাদেরকে দ্রুত চিহ্নিত করুক, তাদের গ্রেফতার করুন, আইনে আওতায় নিয়ে আসুন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করুক।

আমরা রৌমারী বাসীর পক্ষ থেকে আমরা মনে করি আমাদের দীর্ঘদিনের লালিত যে স্বপ্ন ইতিহাসের পাতায় এই রৌমারীকে মুক্তাঞ্চল ঘোষণা করার যে দাবি সেই দাবি ভুলুণ্ঠিত করবার জন্যে সেই দাবিকে অবদমিত করবার জন্যে এই ষড়যন্ত্র কারণ। মহান মুক্তিযুদ্ধের রৌমারী বাসীর যে ভূমিকাটা ছিল এখানে প্রশিক্ষণ কেন্দ্র ছিল এখানে হাজার হাজার মুক্তিযোদ্ধারা প্রশিক্ষণ গ্রহণ করে বাংলার বিভিন্ন অঞ্চলে গিয়া শত্রু সেনাদের সাথে লড়াই করেছে যুদ্ধ করেছে।

শুধু তাই নয় আপনারা হয়তো অনেকেই জানেন অনেকে জানেন না ১৯৭১ সালের এর যুদ্ধটা লোক ছিল নাকি এটা গৃহযুদ্ধ ছিল পাকিস্তানের যে প্রচার প্রবোকান্ডা সেই প্রচার প্রবোকান্ডাকে প্রতিহত করার জন্য এটাকে মিথ্যা প্রমাণিত করার জন্য এডওয়ার্ড ক্যানেডি আমেরিকার সিনেটর এডওয়ার্ড ক্যানেডি কংগ্রেসের প্রস্তাব করেছিলো। রাশিয়ারও কি যুদ্ধ নাকি যুদ্ধের জন্য একটা আট টীম পাঠাতে চাই। তারা সরেজমিনে যে দেখবে দেখে এসে যে রিপোর্ট দেবে সেই রিপোর্টের ভিত্তিতে আমরা এবং আন্ত্র জাতীয় সম্প্রদায়ের পক্ষ থেকে কি করা যায় এবং কাজ করবো। সেপ্টেম্বর মাসের ১৯৭১ সালের এর সেপ্টেম্বর মাসের সময়কালে সেই টীম আসছিল রবার্ট ক্লার্কের নেতৃত্বে সেই টীম এসে প্রশিক্ষণ কেন্দ্রে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেখেছে এখানে আট বাজারের মানুষের স্বাভাবিক চলাচল দেখেছে। এখানে বিচার আলয় ছিল সেটা দেখেছে এখানে পত্রিকা ১৯৭১ এর কার্যক্রম চালু ছিল তারা দেখেছে এখানে ফিচার ব্যবস্থা ছিল সেটা দেখেছে। শুধু এটাই নয় তারা কোদালকাটিতে গিয়ে এই যে পাকিস্তানিদের যে কোদালকাটি গিয়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাকিস্তানিদের গোলাগুলি হয়েছে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধ ওরা দেখেছে। এখান থেকে তারা ফিরে যাবার পরে তারা বিশাল একটা রিপোর্ট করেছিল ঐ যুদ্ধটা আসলে মুক্তিযুদ্ধ এটা বাঙালিদের স্বাধীনতা যুদ্ধ অধিকারের যুদ্ধ আত্মবলে অর্থযুদ্ধ। অতএব আমেরিকান জনগণ এতদিন চাঁদা দিয়েছে পাকিস্তানীদেরকে এই চাঁদা বন্ধ করে এটা মুক্তিযুদ্ধের সাহায্য করা হোক। এটা ছিল ক্যানেডির পক্ষ থেকে প্রস্তাব। সেই প্রস্তাবের প্রেক্ষিতেই এই টীমের যে রিপোর্ট সেই রিপোর্টের ভিত্তিতে খুব দ্রুত আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করেছিলাম আমরা। এটা হল ঐতিহাসিক সত্য। এই সত্যকে যদি কেউ ভুল ধামাচাপা দিতে চায় মুক্তিযোদ্ধারা যতদিন বেঁচে থাকবে মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধের যে অর্জন মুক্তিযুদ্ধের যে মূল্যবোধ এটাকে ভুলণ্ঠিত হতে আমরা দেবো না। আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত সকল রকম ষড়যন্ত্র চক্রান্দের বিরুদ্ধে আমরা লড়াই করে যাব। সেই সাথে প্রশাসনের কাছে আমাদের মানব বন্ধনের পক্ষ থেকে আহবান। আপনারা দ্রুত ঐ দুর্বৃত্তদের চিহ্নিত করুন এবং আমাদের যে স্মৃতিফলক ছিল সেটা যেখানে ছিল ওই ভাবে সংরক্ষণ করার উদ্যোগ গ্রহণ করুন। সেটা আমাদের প্রস্তাব।

মানববন্ধনে বক্তব্য প্রদান করেন রৌমারী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার সাহার আলী, বীর মুক্তিযোদ্ধা শামছুল আলম, আহ্বায়ক কমিটির সদস্য আজিজুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল কাদের এবং আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]