• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২৮ সেকেন্ড পূর্বে
ফরিদুল ইসলাম রঞ্জু
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৬, ০৬:০৫ বিকাল

ঠাকুরগাঁওয়ে ১৬ দিন ধরে বন্ধ উত্তরবঙ্গের বাস চলাচল: চরম ভোগান্তিতে যাত্রীরা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

আন্তঃজেলা বাস মালিক সমিতির অভ্যন্তরীণ কোন্দলের কারণে ঠাকুরগাঁও থেকে উত্তরবঙ্গের প্রায় সব জেলায় বাস চলাচল গত ১৬ দিন ধরে বন্ধ রয়েছে। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন এবং কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছেন মোটর শ্রমিকরা।

ঠাকুরগাঁও বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, টার্মিনালজুড়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে বিভিন্ন জেলাগামী মেইল ও লোকাল বাস। আগে যাত্রীরা টার্মিনাল থেকেই দূরপাল্লার বাসে উঠতে পারলেও বর্তমানে তা সম্ভব হচ্ছে না। যাত্রীদের অটোরিকশা বা ভ্যানে করে অন্তত ১৫ কিলোমিটার দূরে গিয়ে বাসে উঠতে হচ্ছে, যা প্রতিনিয়ত হয়রানির কারণ হয়ে দাঁড়িয়েছে।

ঠাকুরগাঁও মোটর মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়নের তথ্যমতে, ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়, দিনাজপুর ও রংপুর রুটে প্রতিদিন ৩৫টি মেইল বাস এবং ৩০টি লোকাল বাস চলাচল করে। রংপুর মোটর মালিক সমিতি নতুন করে আরও সাতটি বাস চলাচলের অনুমতি চাইলে ঠাকুরগাঁও মোটর মালিক সমিতি চারটি বাসের অনুমতি দেয়। বাকি বাসগুলোর ব্যাপারে আপত্তি জানালে দুই পক্ষের মধ্যে কোন্দল শুরু হয়, যা পরবর্তীতে সড়ক অবরোধের মতো কর্মসূচিতে রূপ নেয়।

ভুক্তভোগী যাত্রী সুজন জানান, ব্যবসায়িক প্রয়োজনে তাকে নিয়মিত দিনাজপুর ও রংপুরে যাতায়াত করতে হয়। গত ১৬ দিন ধরে ভেঙে ভেঙে যাতায়াত করতে গিয়ে তার সময় ও অর্থ উভয়ই নষ্ট হচ্ছে। মর্জিনা আক্তার নামের আরেক যাত্রী জানান, অসুস্থ মেয়েকে নিয়ে চোখের চিকিৎসার জন্য দিনাজপুর গিয়ে ফেরার পথে চরম বিড়ম্বনার শিকার হতে হয়েছে তাকে।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি দানেশ আলী বলেন, ‘আমাদের জেলার গাড়ি অন্য জেলায় ঢুকতে না দিলে আমরাও তাদের গাড়ি ঢুকতে দেব না। ছোট জেলা বলেই বারবার আমাদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে। আমার শ্রমিকরা ১৬ দিন ধরে মানবেতর জীবন যাপন করছেন। দ্রুত তাদের কষ্ট লাঘব করা প্রয়োজন।’

জেলা মোটর মালিক সমিতির সভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী জানান, স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপে দ্রুতই এ সমস্যার সমাধান করা হবে।

আন্তঃজেলা মোটর মালিক সমিতির এই কোন্দলে নারী, শিশু, কর্মজীবী ও অসুস্থ যাত্রীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। ভুক্তভোগী যাত্রী ও শ্রমিকদের দুর্দশা লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]