• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
কামরুজ্জামান রনি
স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৬, ০৮:৫৮ রাত

খাতুনগঞ্জে বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, আটক ২

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

চট্টগ্রামের খাতুনগঞ্জের এক সময়ের বনেদি ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স ইলিয়াস ব্রাদার্স (এমইবি) গ্রুপের অফিসে ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটি তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. শামসুল আলমের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান।

আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে খাতুনগঞ্জে এমইবি গ্রুপ অব কোম্পানিজের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে আটক করেছে পুলিশ। হামলার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে পুলিশ। বিএনপি নেতা কর্মীদের অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে এ প্রতিষ্ঠাবে হামলা চালিয়েছেন ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বিডি২৪লাইভকে বলেন, ঘটনার পরপরই আমরা ঘটনাস্থল থেকে দুজনকে আটক করতে সক্ষম হয়েছি। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারে অভিযান চলছে।

বিডি২৪লাইভের হাতে আসা একাধিক সিসিটিভি ফুটেজে পর্যবেক্ষণ করে দেখা যায়, ঘটনার সময় খাতুনগঞ্জে সড়কে পণ্যবাহী ট্রাক চলাচল এবং মালামাল ওঠানো-নামানোর কাজ স্বাভাবিক ভাবেই চলছিল। এর মধ্যে হঠাৎ করেই ১০-১৫ জন ব্যক্তিকে এমইবি গ্রুপের ব্যবসা প্রতিষ্ঠানটির সামনে জড়ো হতে দেখা যায়। এরপর প্রতিষ্ঠানটিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এদিকে ঘটনার খবর পেয়ে দুপুর থেকে ঘটনাস্থলে বিএনপির নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেন। এ সময় তাঁরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

পরে ঘটনাস্থল পরিদর্শন করে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, খাতুনগঞ্জসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের অনেক নেতা-কর্মীর ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িঘর রয়েছে। এভাবে ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা-ভাঙচুর চালিয়ে কেউ রাজনীতি করার চেষ্টা করলে তার পরিণতি ভালো হবে না।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. শামসুল আলম উপস্থিত গণমাধ্যমকে বলেন, ‘ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা খুবই দুঃখজনক। স্বাধীনতার পর খাতুনগঞ্জে এ ধরনের ঘটনা ঘটেনি। এমন ঘটনা এই প্রথম। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হোক। তা না হলে তারা আবারও মাথাচাড়া দিয়ে উঠবে।

এমইবি গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শোয়েব রিয়াদ বলেন, এই ঘটনার গভীর তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]