• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৩৪ সেকেন্ড পূর্বে
আল আমিন
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৬, ০৮:২৬ রাত

মানুষকে সচেতন করতে এনজিওগুলোকে  আরও কার্যক্রম বাড়াতে হবে: ইউএনও শহীদুল 

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

মানুষকে সচেতন করার পাশাপাশি আত্ম উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম বাড়ানোর জন্য এনজিও গুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকালে ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ‘সাসটেইনেবল সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট (এসডিপি) প্রকল্পের অবহিতকরণ সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এনজিওগুলো যদি সচেতনতা তৈরির পাশাপাশি মানুষের আত্মউন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে আরও বেশি গুরুত্ব দেয়, তাহলে এর সুফল দীর্ঘমেয়াদে সমাজে পাওয়া যাবে।

তিনি আরও বলেন, শুধু সচেতনতা তৈরি করলেই হবে না, মানুষের নিজেদের উন্নয়নের সুযোগও তৈরি করে দিতে হবে। সভায় এসডিপি প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ও বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরা হয়। ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের পাঁচটি গ্রামে প্রকল্পটির কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এলাকাগুলো হলো, রাঙ্গামাটিয়া, আকতা, পাহাড় অনন্তপুর, হাতিলেইট ও দরগাচালা । প্রকল্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি সেবা ও সুযোগের সঙ্গে তাঁদের সম্পৃক্ত করার বিষয়ে সভায় আলোচনা হয়। প্রকল্প বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, সরকারি দপ্তর, এনজিও, গণমাধ্যম ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সমন্বয়ের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

ইউএনও শহীদুল ইসলাম সোহাগ এর সভাপতিত্বে স্বাবলম্বী উন্নয়ন সমিতির এসডিপি প্রকল্পের মনিটরিং ও ডকুমেন্টেশন অফিসার শাইরা নওশীন, সভায় স্বাগত বক্তব্যে প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট অংশীজনদের সহযোগিতা ও সমন্বয়ের গুরুত্ব তুলে ধরে প্রকল্পটির সার্বিক কার্যক্রম ও অর্জন সম্পর্কে উপস্থাপন করেন। তিনি প্রকল্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি ও আর্থসামাজিক উন্নয়নে নেওয়া বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সভায় অবহিত করেন। এসময় এসডিপি প্রকল্পের উপজেলা কোঅর্ডিনেটর সুমন চন্দ্র সরকার প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও পরিকল্পনা নিয়ে উপস্থাপনা করেন। তিনি প্রকল্পের আওতাভুক্ত জনগোষ্ঠীর কাছে কার্যক্রম পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক তুলে ধরেন। সভায় উপস্থিত সরকারি কর্মকর্তা ও অংশীজনেরা প্রকল্পের বিভিন্ন কার্যক্রম নিয়ে মতামত দেন।

প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় এবং স্থানীয় পর্যায়ে কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। ‘সাসটেইনেবল সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট (এসডিপি)’ প্রকল্পটি বাস্তবায়ন করছে স্বাবলম্বী উন্নয়ন সমিতি। প্রকল্পটির দাতা সংস্থা সুইডেন মিশন কাউন্সিল ও কোয়েকার সার্ভিস সুইডেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]