• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২ সেকেন্ড পূর্বে
মো. আব্দুল্লাহ হক
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৬, ০২:৪২ দুপুর

চুয়াডাঙ্গার দর্শনায় সড়কে ব্যারিকেড দিয়ে দুই দফা ডাকাতি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

চুয়াডাঙ্গার দর্শনায় সড়কে ব্যারিকেড দিয়ে একই স্থানে পরপর দুই দফা ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় দুই সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ কয়েকজন যাত্রীকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করা হয়। পরে তাঁদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় এক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। পরপর এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত রফিকুল ইসলামের ছেলে ও সাবেক চেয়ারম্যান আল ইমরান টাইগার গতকাল তিতুদহ এলাকায় নারীঘটিত একটি বিষয়ে সালিশ শেষে নিজ এলাকায় ফিরছিলেন। সোমবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন গহেরপুর কানাপুকুর এলাকায় পৌঁছালে সড়কে ব্যারিকেড দিয়ে একদল সশস্ত্র ডাকাত তাঁর গাড়ির গতিরোধ করে। এ সময় ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে তাঁকে ও গাড়িতে থাকা অন্য যাত্রীদের জিম্মি করে মারধর করে। একপর্যায়ে তাঁদের কাছে থাকা নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনার খবর পেয়ে তিতুদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকতার হোসেন ঘটনাস্থলে যাওয়ার জন্য রওনা হন। তবে ঘটনাস্থলে পৌঁছানোর পথেই একই স্থানে তিনিও ডাকাত দলের কবলে পড়েন। এ সময় তাঁর গাড়িতে থাকা যাত্রীরাও ডাকাতদের হামলা ও লুটপাটের শিকার হন বলে জানা গেছে।

পরপর দুই দফা ডাকাতির ঘটনায় দুই সাবেক চেয়ারম্যানসহ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। দুই ঘটনায় লুট হওয়া নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য প্রায় এক লাখ টাকা বলে ভুক্তভোগী সূত্রে জানা গেছে।

একই স্থানে অল্প সময়ের ব্যবধানে দুই দফা ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়কে রাতের বেলায় নিরাপত্তা ও পুলিশের নজরদারি বাড়ানো জরুরি। তাঁরা নিয়মিত পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। তিনি ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]