• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২১ সেকেন্ড পূর্বে
বারিউল আলম শান্ত
স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৬, ০৪:২২ দুপুর

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। বুধবার (১৮ নভেম্বর) বেলা ১২টার দিকে কলেজের নজরুল চত্বর থেকে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন রাজশাহীর মোহনপুর উপজেলার তশোপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে মো. ফয়সাল আহমেদ এবং একই উপজেলার ফুলশো গ্রামের হযরত আলীর ছেলে মেশকাতুল আহমেদ হবি। তারা দুজনই রাজশাহী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

জিজ্ঞাসাবাদে তারা নিজেদের ছাত্রলীগের কর্মী বলে স্বীকার করেন। এ সময় তারা জানান, তাদের পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও ৫ আগস্টের পর থেকে তারা এবং তাদের পরিবারের সদস্যরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত নন।

তাদের দাবি, কলেজে প্রথম বর্ষের ইনকোর্স পরীক্ষা দিতে এসেছিলেন তারা। এ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য ছিল না। তবে সুযোগ পেলে আবারও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হবেন বলে জানান তারা।

এ বিষয়ে রাজশাহী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসিকুজ্জামান প্রীতম বলেন, “তারা কী নিয়ে গর্ব করে? তাদের নেত্রী তো পালিয়ে গেছেন, আর ফিরে আসবেন না। এভাবে সারা দেশে ছাত্রলীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করবে।”

আরেক শিক্ষার্থী রাজিব বলেন, “তারা নিজের মুখেই স্বীকার করেছে যে তারা ছাত্রলীগ করে। তাদের একজনের ফোন তল্লাশি করে আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপের সঙ্গে নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এমনকি গতকালও তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও লেখালেখি করেছেন। আমরা তাদের কঠোর শাস্তি দাবি করছি।”

এ সময় শিক্ষার্থীরা আটক দুজনের মুঠোফোনে আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপের সঙ্গে সম্পৃক্ততা ও নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়ার দাবি করেন।

এ বিষয়ে রাজশাহী কলেজের অধ্যক্ষের কাছে জানতে চাইলে তিনি ঘটনাটি সম্পর্কে কিছু জানেন না বলে জানান। পাশাপাশি তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]