• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৬, ০৬:৪৭ বিকাল

নদীর মাঝখানে খুঁটি ছাড়াই হবে ২৫৬টি দীর্ঘ সেতু: পরিকল্পনা প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

দীর্ঘ সেতু নির্মাণের ক্ষেত্রে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ বজায় রাখতে মাঝনদীতে কোনো খুঁটি বসানো হবে না বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি।

বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের সেতু নির্মাণে দেশীয় প্রকৌশলীদের দক্ষতা বাড়াতে বিদেশ থেকে প্রশিক্ষক এনে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। প্রয়োজনে প্রকৌশলীদের বিদেশেও প্রশিক্ষণের জন্য পাঠানো হবে।

উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্পের বিষয়ে তিনি বলেন, নদীর মাঝখানে খুঁটি না বসিয়ে সেতু নির্মাণের অভিজ্ঞতা বাংলাদেশের প্রকৌশলীদের তুলনামূলক কম। এ প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন জেলায় ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণ করা হবে। প্রতিটি সেতুর দৈর্ঘ্য ১০০ মিটারের বেশি। নদীর পানির স্বাভাবিক প্রবাহ ঠিক রাখতে এসব সেতু নির্মাণের সময় মাঝনদীতে কোনো খুঁটি না বসানোর সিদ্ধান্ত নিয়েছে একনেক।

তবে ২৫৬টি সেতুর মধ্যে ৯৮টি কোনো সমীক্ষা ছাড়াই কীভাবে প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পরিকল্পনা কমিশনের কৃষি, পল্লী উন্নয়ন ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সচিব কবির আহামদ বলেন, এসব সেতুর সমীক্ষা সম্পন্ন হওয়ার পরই বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। সমীক্ষার আগে কোনো কাজ শুরু হবে না।

সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, একনেকের সভায় মোট ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ে ১৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩২ হাজার ৮৬৪ কোটি টাকা, প্রকল্প ঋণ ৪২৪ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১০ কোটি টাকা।

সামনে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সরকারের নজর শুধু শহরকেন্দ্রিক নয়, গ্রামের প্রতিও রয়েছে। গ্রামেও মানুষ বসবাস করে। গ্রামীণ অর্থনীতিকে চাঙা করতেই এসব প্রকল্প নেওয়া হয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]