• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৯ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৬, ০৭:১৮ বিকাল

‘আমি আপনাকে এখনো ভালোবাসি’, নেতানিয়াহুকে শেষ ফোন কলে বলেছিলেন বাইডেন

ছবি: সংগৃহীত

প্রেসিডেন্ট হিসেবে শেষ ফোন কলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশংসা করেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও বেসামরিক মানুষের প্রাণহানির মধ্যে নেতানিয়াহুকে বলেছিলেন, ‘আমি আপনাকে এখনো ভালোবাসি, প্রিয় ভাই।’ ২০২৫ সালের জানুয়ারিতে দুই নেতার মধ্যে ওই কথোপকথন হয়।

বাইডেনের আসন্ন স্মৃতিকথা প্রমিজ মি আমেরিকা থেকে এ তথ্য জানা যায়। স্মৃতিকথার একটি অংশ প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট। এ স্মৃতিকথায় নেতানিয়াহুর সঙ্গে হওয়া সেই কথোপকথনটি উল্লেখ করেছেন বাইডেন।

ফোনালাপে বাইডেন নেতানিয়াহুকে বলেন, ‘আপনি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। আমি নিজেও জানি না, আপনাকে আমি কতটা পছন্দ করি। অনেক বিষয় নিয়ে আমাদের মধ্যে মতপার্থক্য ছিল। কিন্তু আপনি জানেন, আমি আপনাকে এখনো ভালোবাসি, প্রিয় ভাই।’

শুধু তাই নয়, ওই কথোপকথনে নেতানিয়াহুকে একজন ভালো মানুষ হিসেবেও উল্লেখ করেন বাইডেন। তিনি বলেন, ‘আমি জানি না, আপনি কীভাবে সবকিছু সামলেছেন। ভবিষ্যতে আমার সামনে কোনো কঠিন পরিস্থিতি এলে আমি আপনার কথা স্মরণ করব। আপনি একজন ভালো মানুষ। আমি আপনাকে সমর্থন করি। আপনি যা করেছেন, তার জন্য অনেক সাহসের প্রয়োজন ছিল।’

তবে স্মৃতিকথার অন্য একটি অংশে নেতানিয়াহুর সমালোচনাও করেছেন বাইডেন। সেখানে তিনি উল্লেখ করেন, গাজার বেসামরিক মানুষের ওপর ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ এবং তাদের সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার বিষয়ে নেতানিয়াহু তাকে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে নেতানিয়াহু সেই প্রতিশ্রুতি রক্ষা করেননি বলে অভিযোগ করেন বাইডেন।

সূত্র: জেরুজালেম পোস্ট।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]