• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২৫ সেকেন্ড পূর্বে
শাহাদুল ইসলাম সাজু
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৬, ১০:৪১ দুপুর

জয়পুরহাটে জেলা যুবদলের মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ সমাবেশ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জয়পুরহাটে মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা যুবদল।

​বুধবার (১৮ নভেম্বর) রাতে শহরের বাটার মোড় থেকে একটি মোটরসাইকেল শোডাউন বের করা হয়। শোডাউনটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট পাচুর মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

​সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজভী আহমেদ, আহ্বায়ক কমিটির সদস্য রাসেল তালুকদার ও ছাত্রদলের সাবেক সভাপতি মামুনুর রশীদ প্রধান। এছাড়াও বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক বাবু, মহিদুল ইসলাম খান রাজিব, রেজহাত হোসেন রনি, শাকিল আহমেদ, শাজাহান, ফজল, বশির, সাবেক ছাত্রদলের সহ-সভাপতি রাজীব এবং সাবেক দপ্তর সম্পাদক রাসেল আহমেদ আকাশ।

​সমাবেশে বক্তারা বলেন, বিএনপির ৪৮ বছরের ইতিহাসে দলটির কোনো নেতা কখনো দেশ ছেড়ে পালিয়ে যাননি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বছরের পর বছর কারাবরণ করেছেন, তবুও দেশ ও জনগণকে ছেড়ে যাননি। বিএনপি মাটি ও মানুষের দল, তাই কোনো ষড়যন্ত্র ও অপশক্তিকে ভয় পায় না। ​নেতৃবৃন্দ আরও বলেন, জয়পুরহাট একটি শান্তির শহর। এখানে কেউ জ্বালাও-পোড়াও, ভাঙচুর কিংবা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না।

সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সবসময় মাঠে থাকবে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]