সারাদেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা সৃষ্ট নৈরাজ্য, অগ্নি সন্ত্রাস ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বরগুনা জেলা বিএনপি আজ জেলা শহরে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল করেছেন। মিছিলে নেতৃত্ব দেন, জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা। বেলা সাড়ে ১১ টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়। মিছিলে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহন করেন।
মিছিলে বক্তারা বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে অগ্নি সন্ত্রাস ও লুটপাট চালাচ্ছে। এই সন্ত্রাসের বিরুদ্ধে সকল পেশাজীবীকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। মিছিলটি কেআইবি চত্বর থেকে শুরু হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর