• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২৪ সেকেন্ড পূর্বে
জান্নাতুল বিশ্বাস
নড়াইল প্রতিনিধি
প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৬, ০২:৩৭ দুপুর

নড়াইলে আ.লীগের হামলায় বিএনপির ২ নেতা নিহত, স্বজনদের আহাজারিতে ভারী পরিবেশ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নড়াইলের কালিয়ায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অতর্কিত হামলায় নিহত বিএনপির দুই নেতার বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। এ ঘটনায় পরিবার, স্বজন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

বুধবার (১৮ নভেম্বর) রাতে কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউনে হামলার ঘটনা ঘটে। এ হামলায় দুই নেতা নিহত ও আহত হয়েছেন আরও কয়েকজন। হামলার সময় বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

নিহতরা হলেন- কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. শাহিন (৪৫) ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৩৫)। নিহত শাহিন কালিয়া পৌরসভার মির্জাপুর এলাকার নিছার উদ্দিনের ছেলে এবং সোহেল মোল্যা ছোট কালিয়া এলাকার মোতালেব মোল্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে প্রতিবাদী শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি বেন্দারচর গ্রামের বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্ব পাশে খালের কাছে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় হামলাকারীরা শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীদের ওপর হামলা চালায় এবং বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এতে ঘটনাস্থলে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলায় কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন, জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল ও কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক মো. মফিজুর রহমানসহ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহত শাহিন ও সোহেলকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে প্রথমে সোহেল এবং কিছু সময় পর শাহিনের মৃত্যু হয়। দুই নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাদের বাড়িতে স্বজন ও দলীয় নেতাকর্মীরা ভিড় করেন। স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

জানা গেছে, নিহত সোহেল মোল্যার ও মো. শাহিনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে বাড়িতে আনা হবে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।,

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]