বৈশাখী টেলিভিশনে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। শনিবার (২১ নভেম্বর) বিকালে রাজধানীর মহাখলীতে টেলিভিশনটির কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। এতে চ্যানেলটির বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, একদল দুর্বৃত্ত টেলিভিশনটির কার্যালয়ে হামলা চালায়। এ সময় কর্মীদের ওপর হামলা করা হয়। এতে বেশ কয়েকজন আহত হন। তবে আহতদের নাম-পরিচয়, সংখ্যা এবং তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কারা এ হামলা চালিয়েছে এবং কী কারণে হামলার ঘটনা ঘটেছে, সে বিষয়েও এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনার পর টেলিভিশনটির কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং ঘটনার কারণ জানতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর