বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চুয়াডাঙ্গা জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ২১ নভেম্বর ২০২৬ তারিখে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক নির্দেশনায় এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জুয়েল মাহমুদ এবং সিনিয়র সহসভাপতি হয়েছেন মো. সাইফুল ইসলাম। সহসভাপতি হিসেবে রয়েছেন মো. সাদ্দাম হোসেন, সাইমুজ্জামান মিশা, মো. জিল্লুর রহমান ও ফয়সাল ইকবাল।
কমিটিতে সাধারণ সম্পাদক করা হয়েছে কৌশিক আহমেদ রানাকে। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আমান উল্লাহ আমান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহবুবুর রহমান, মাজেদুল আলম মেহেদী ও ওয়ালিদ হাসান।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. আরাফাত হোসেন, সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন শোয়েব তিতাস এবং প্রচার সম্পাদক হয়েছেন মো. রাশিদুল ইসলাম। কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় আগামী ৩০ দিনের মধ্যে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর