• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৬, ০২:১৫ দুপুর

কেন আলাদা থাকছেন মৌসুমী-ওমর সানী, জানা গেল আসল কারণ

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানী তিন বছরের বেশি সময় ধরে দুই দেশে বসবাস করছেন। মৌসুমী যুক্তরাষ্ট্রে থাকলেও ওমর সানী রয়েছেন বাংলাদেশে। এ নিয়ে বিচ্ছেদের নানা গুঞ্জন ছড়ালেও তাদের আলাদা থাকার পেছনে রয়েছে পারিবারিক দায়িত্ব ও পারস্পরিক বোঝাপড়া।

২০২৩ সালের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রে যান মৌসুমী। এরপর অসুস্থ মায়ের দেখাশোনা এবং মেয়ে ফাইজার পড়াশোনার কারণে আর দেশে ফেরা হয়নি তার। মৌসুমীর মা বয়সজনিত নানা সমস্যার পাশাপাশি স্মৃতিলোপজনিত রোগে ভুগছেন। তাই মায়ের পাশে থাকাকেই এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এই অভিনেত্রী।

অন্যদিকে, শাশুড়ির শারীরিক অবস্থার কথা বিবেচনা করে মৌসুমীকে যুক্তরাষ্ট্রে থাকার পরামর্শ দিয়েছেন ওমর সানী। ২০২৬ সালের জানুয়ারিতে এক পডকাস্টে তিনি জানান, যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য ভিসার আবেদন করলেও তা পাননি।

যুক্তরাষ্ট্রে মেয়ে ফাইজার সঙ্গে রয়েছেন মৌসুমী। ফাইজা সেখানে রূপচর্চাবিষয়ক বিষয়ে পড়াশোনা করছেন। তাদের ছেলে ফারদীন এহসান স্বাধীন রয়েছেন দুবাইয়ে। আর বাংলাদেশে পারিবারিক ব্যবসা ও অভিনয়ের পাশাপাশি রেস্তোরাঁর ব্যবসা দেখাশোনা করছেন ওমর সানী।

দূরে থাকলেও নিয়মিত ভিডিও কলে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখেন তারা। চলতি বছরের ৬ মে ওমর সানীর জন্মদিনে ভালোবাসার বার্তা পাঠান মৌসুমী। ৩ নভেম্বর স্ত্রীর জন্মদিনেও সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানান ওমর সানী।

উল্লেখ্য, ১৯৯৫ সালের ৪ মার্চ গোপনে বিয়ে করেন মৌসুমী ও ওমর সানী। যার বিবাহোত্তর সংবর্ধনা হয়েছিল দেড় বছর পর ২ আগস্ট। দীর্ঘ ৩১ বছরের দাম্পত্য জীবনে নানা গুঞ্জন ছড়ালেও তারা একসঙ্গেই রয়েছেন।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]